Web Analytics

জাতীয় সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার পর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে উদ্দেশ্য করে তিনি এই পরামর্শ দেন।

রুমিন ফারহানা বলেন, মন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ১ মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ দেওয়া হবে, কিন্তু এখনও তা হয়নি। তিনি গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার বিষয়টিও উল্লেখ করেন। জবাবে মন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখতে হচ্ছে, তাই এখনই সরবরাহ দেওয়া সম্ভব নয়। তিনি জানান, নতুন করে ড্রিলিং শুরু হয়েছে এবং গ্যাস পাওয়া গেলে সরবরাহ দেওয়া হবে।

এরপর স্পিকার মন্ত্রীকে তার আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে ড্রিলিংসহ সব আনুষঙ্গিক বিষয় ভালোভাবে স্টাডি করে নেওয়া উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।