Web Analytics

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী বুধবার, ৯ সেপ্টেম্বর থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। বায়োমেট্রিক দেওয়ার আগে দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্ট সেবাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় এবং শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যেসব প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে সেবা নিতে পারবেন। দূতাবাস আবেদনকারীদের https://passportriyadh.com/appointment লিংকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছে। নির্ধারিত নিয়ম মেনে সেবা নিতে এলে অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে দূতাবাস জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।