Web Analytics

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, শুধু শাস্তি দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের নিরুৎসাহিত করতে কাউন্সেলিংও ফলপ্রসূ হতে পারে। বুধবার, ১২ আগস্ট দুপুরে নড়াইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে কাউন্সেলিংয়ের বিষয়টিকে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সামাজিক কুফল নিয়ে সাংবাদিকদের লেখনীও জনসচেতনতা বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এবং মাদক-সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যক্তি যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

অপরাধের নিত্যনতুন ধরন মোকাবিলায় গতানুগতিক পুলিশিং যথেষ্ট নয় উল্লেখ করে তিনি প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। জনসাধারণের কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের পুলিশিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মতবিনিময়ে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিন হালদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।