Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পাঠানো এই চিঠিতে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আশা প্রকাশ করা হয়েছে।

চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, ঈদুল ফিতর একটি প্রিয় উৎসব যা মানুষকে সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে এবং বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ উপলক্ষে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার পরই এই চিঠি পাঠানো হয়, যেখানে পুরোনো সমস্যাগুলো পেছনে ফেলে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।