Web Analytics

বেতন বাড়ানোর দাবিতে টাঙ্গাইলের সফিপুরে পোশাকশ্রমিকেরা বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল পৌনে ৯টার দিকে তাঁরা কারখানার কাজ বন্ধ করে মৌচাক এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কের সফিপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সড়ক ব্যবহারকারী যাত্রী ও পরিবহনচালকেরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।