Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধ দমনে অপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে এসব কার্যক্রম প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। কোনো বাহিনীর সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার নয়, যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা ও ক্রিমিনাল অফেন্স মামলা করা হচ্ছে বলেও তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। কেন্দ্রীয়ভাবে দায়িত্বে থাকা আনসার সদস্যদের আবাসন সংকট দূর করতে আশুলিয়া ও শেরেবাংলা নগরে ডরমেটরি ও ব্যারাকের অতিরিক্ত সুবিধা করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার বিশ্বাস করে না যে ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা ঘটাতে পারবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।