Web Analytics

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি নেতা ও উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। সোমবার (২৩ মার্চ) তিনি সংবাদমাধ্যমকে বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছেন যে বিভিন্ন প্যারামিটার ইতিবাচক সাইন দিচ্ছে। তিনি বলেন, যেহেতু বিষয়টি মস্তিষ্কসংক্রান্ত, তাই কিছুটা সময় লাগবে। মন্ত্রী মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে। সেখানে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকেরা তাকে বেড থেকে চেয়ারে বসান, যা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তিনি ধীরে ধীরে কথা বলছেন। হাসপাতালে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে রয়েছেন।

এর আগে ১৫ মার্চ ঢাকায় থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।