Web Analytics

রাজধানীর জাতীয় শহীদ মিনারে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলটি ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, যেখানে নাঈম আহমাদ আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিম সদস্য সচিব এবং মো. আহছান উল্লাহ প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন। জেডিপি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে সামাজিক গণতন্ত্রভিত্তিক নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে নাঈম আহমাদ বলেন, সংবিধান সংস্কার ও গণপরিষদ গঠন নিয়ে দেশে যে বিতর্ক চলছে, তার প্রেক্ষাপটে জেডিপি নতুন সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সামাজিক গণতন্ত্রভিত্তিক সংবিধান প্রয়োজন। দলটি রাষ্ট্রের মূলনীতিতে ‘সমাজতন্ত্র’-এর পরিবর্তে ‘সামাজিক গণতন্ত্র’ এবং ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর পরিবর্তে ‘বাংলাদেশপন্থা’ প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করেছে।

জেডিপি আগামী এক মাস সদস্য সংগ্রহ অভিযান, জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণসংযোগ এবং মে মাসে জাতীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে। দলটি ন্যায়বিচার নিশ্চিত ও বিচার প্রক্রিয়ার অপব্যবহার রোধের প্রতিশ্রুতিও দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।