Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়ে ইতিহাসে সর্বাধিক আসন অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, এটি নিশ্চিত। তবে মন্ত্রিসভার আকার ও সদস্যদের নিয়ে দলে চলছে নানা আলোচনা। দলের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হবে প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গঠিত, যেখানে ২০০১–২০০৬ সালের বিএনপি সরকারের অভিজ্ঞ মন্ত্রীদের পাশাপাশি প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যরাও স্থান পাবেন। বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্বও থাকবে এই মন্ত্রিসভায়। আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রিসভার আকার ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা মন্ত্রিসভায় থাকতে পারেন। নবীনদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামালসহ নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে জোনায়েদ সাকি ও নুরুল হক নুরের নামও আলোচনায় আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভা ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জনমুখী ভাবমূর্তি বিবেচনায় সাজানো হচ্ছে, যাতে অর্থনীতি পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।