Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার মুলতানে সংবাদ সম্মেলনে দলটির আমির হাফেজ নাঈমুর রহমান জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তাঁর সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মী ও বহর মুলতানেই অবস্থান করবে।

নাঈমুর রহমান বলেন, শাহবাজ শরীফ টেলিফোনে লংমার্চ স্থগিতের অনুরোধ জানিয়েছেন এবং জামায়াত নেতৃত্বকে আলোচনার আমন্ত্রণ দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বৈঠক হবে। তবে বৈঠকের আগে মুলতানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলবে এবং দল তাদের প্রতিবাদ আন্দোলন থেকে সরে আসবে না।

সরকারের ত্রাণ ও ভর্তুকি পদক্ষেপকে অপ্রতুল উল্লেখ করে জামায়াত আমির জ্বালানি তেলের দাম কমানো ও পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আইএমএফ কর্মসূচির শর্ত ও চাপের কারণে লেভি কমানো সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের আগে সরকারের কাছে লিখিত নিশ্চয়তা চাওয়া হবে। এর আগে দলটি জ্বালানি তেল ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশজুড়ে ৫১০টি স্থানে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি পালন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।