Web Analytics

লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন ৩১ সদস্যের কমিটি ঘোষণার পর আবারও ১৮ নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার ফেসবুকে কমিটি ঘোষণার পর শনিবার তারা চন্দ্রগঞ্জ থানা যুবদলের শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগীদের অভিযোগ, নতুন কমিটিতেও টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের কর্মীসহ বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ কমিটিতে রফিক উল্যাকে আহ্বায়ক ও মাসুদুর রহমান মাসুদকে সদস্য সচিব করা হয়েছে। আবদুর রশিদসহ ১২ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, যুগ্ম আহ্বায়ক এম আবদুল খালেক এবং সদস্য সচিব আবদুল মুকিত সোহেল কমিটিটি অনুমোদন দেন। স্থানীয় কর্মীরা বলেন, বারবার কমিটি ঘোষণা, পদত্যাগ ও বিলুপ্তির ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এর আগে ২৬ জুলাই ঘোষিত কমিটি নিয়ে একই ধরনের অভিযোগে ১৬ নেতা পদত্যাগ করলে ২৮ জুলাই কেন্দ্রীয়ভাবে তা বিলুপ্ত করা হয়। এনায়েত উল্যা অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের দ্বন্দ্বে পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন বলেন, ১৮ জনের পদত্যাগের দাবি সত্য নয় এবং কমিটির সদস্যরা দলের পরীক্ষিত কর্মী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।