Web Analytics

গ্রাহকদের জন্য মোবাইল সেবা আরও সাশ্রয়ী করতে সরকারের কাছে স্পেকট্রামের দাম কমানোর আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। আসন্ন স্পেকট্রাম নবায়ন প্রক্রিয়া নিয়ে বুধবার দুপুরে বনানীর প্রাসাদ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে।

এমটব জানায়, অংশীজনদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার আলোচনা এবং নবায়ন প্রক্রিয়ায় নেওয়া উদ্যোগের জন্য শিল্প খাত কৃতজ্ঞ। তবে আগে প্রচারিত অঙ্কের তুলনায় মূল্য কমানোর আলোচনা হলেও, বর্তমানে প্রস্তাবিত নবায়নমূল্য প্রচলিত মানদণ্ড অনুসরণ করছে না বলে সংগঠনটির দাবি।

খাতের রাজস্ব ও বাজারবাস্তবতার বিচারে প্রস্তাবিত মূল্য আন্তর্জাতিক এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজারমানদণ্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানায় এমটব। আলোচনায় অংশ নেন বাংলালিংকের তাইমুর রহমান, গ্রামীণফোনের তানভীর মোহাম্মদ এবং রবি আজিয়াটার সাহেদ আলম। বক্তারা বলেন, স্পেকট্রাম নীতিতে ডিজিটাল অন্তর্ভুক্তি, নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবন ও সাশ্রয়ী সংযোগ নিশ্চিতের পাশাপাশি সরকারি রাজস্ব এবং খাতের দীর্ঘমেয়াদি টেকসইতার ভারসাম্য রাখতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।