Web Analytics

গাইবান্ধা শহরতলীতে ৫০০ কোটি টাকার পরিত্যক্ত জমিতে ইসলামিক ইউনিভার্সিটি (জামিয়া) স্থাপনের উদ্যোগ নিয়েছে ইমাম-ওলামা পরিষদ। গত ১৬ এপ্রিল পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ৬০ বিঘা মালিকবিহীন জমির মধ্যে ২০ বিঘা উদ্ধারকৃত জমি বরাদ্দের আবেদন করা হয়। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়ে হাদীস, ইসলামী আইন ও তাফসীর বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, বৃহৎ ঈদগাহ মাঠ, তাবলিগি মারকাজসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থানীয় শতাধিক মুসল্লি গণপিটিশনে স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দেন। জেলা প্রশাসক আবেদনটি গ্রহণ করে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

২০০৯ সাল থেকে জমিটি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ ও প্রশাসনিক তদন্ত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবার ইমাম-ওলামা পরিষদ জমিটি ইসলামিক ইউনিভার্সিটি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্থাপনের জন্য বরাদ্দ চেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।