ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, আর্মি ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি সেনাসদস্য, তাদের পরিবার ও জাতিকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয় সেনাবাহিনীর ওপর শত্রুদের চাপিয়ে দেওয়া দুর্বলতার যুগের অবসান ঘটিয়েছে এবং তিনি দেশ রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের প্রশংসা করেন। খামেনি আরও দাবি করেন, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, পাহলভি স্বৈরশাসনের উত্তরাধিকারী এবং দেশকে বিভক্ত করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
তার মতে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ তাদের দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।