Web Analytics

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাবকে বৈরী পদক্ষেপ মনে হলে ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপ বা অনেক পণ্যের ক্ষেত্রে ইইউর সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কানাডার নেতা মার্ক কার্নির ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার এক দিন আগে ইইউপ্রধান উরসুলা ফন ডার লিয়েন এ প্রস্তাব দেন। ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান থেকে দূরে সরে নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

ট্রাম্প প্রস্তাবটিকে হাস্যকর বলে মন্তব্য করেন এবং বলেন, এর উদ্দেশ্যের ওপর তাঁর প্রতিক্রিয়া নির্ভর করবে। উদ্দেশ্য ভালো হলে তা গ্রহণযোগ্য, তবে খারাপ হলে ইউরোপের ওপর অত্যন্ত কঠোর শুল্ক আরোপের সম্ভাবনার কথা জানান তিনি। ফন ডার লিয়েন কার্নির কাছে প্রযুক্তি, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। কার্নি প্রথম ইউরোপের বাইরের সরকারপ্রধান হিসেবে ইইউর বার্ষিক স্টেট অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ভাষণে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।