Web Analytics

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। বুধবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মিল্লাতকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

সাক্ষাতে বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সম্প্রতি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহ ও দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সময়মতো উদ্বোধনে সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের প্রস্তাবের টেকনো-ফিনান্সিয়াল মূল্যায়ন শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে। তিনি জানান, টার্মিনাল পরিচালনার লেটার অব অ্যাস্যুরেন্স নিয়েও কাজ চলছে। পর্যটনে পাঁচ শতাধিক হেরিটেজ স্পট উন্নয়ন এবং বুদ্ধিস্ট ট্যুরিজমে জাপানের সঙ্গে পিপিপি মডেলে কাজের আগ্রহও প্রকাশ করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।