Web Analytics

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করতে না পারা বা অকৃতকার্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা এবং প্রয়োজনে তৃতীয় ভাষা শেখানোর মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ তিনি এ কথা বলেন।

শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সংযোগ ও এআইভিত্তিক ব্যবসায়িক উদ্ভাবনবিষয়ক সেমিনারে মাহদী আমিন বলেন, মানুষের প্রতিভা ভিন্ন ভিন্ন হতে পারে এবং তা বিকাশের সুযোগ তৈরি করা সরকারের দায়িত্ব। বিদেশে থাকা দক্ষ বাংলাদেশিদের বিনিয়োগ, গবেষণা ও জ্ঞান বিনিময়ে যুক্ত করে ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন সার্কুলেশনে’ রূপ দেওয়ার উদ্যোগের কথাও তিনি জানান।

তিনি সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন, যাতে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান তৈরি হয়। এআই কিছু কর্মসংস্থান বিলুপ্ত করলেও ডেটা অ্যানোটেশনসহ নতুন কাজের ক্ষেত্র তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন। উদ্ভাবনী ধারণা ও গবেষণায় অর্থায়ন, পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও এসএমই খাতে নীতিসহায়তার পরিকল্পনার কথাও তিনি বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।