Web Analytics

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উড়িরচরে প্রায় অর্ধলক্ষ ভূমিহীন মানুষ নিজেদের নামে কোনো জমি ছাড়াই বসবাস করছে। ঘরবাড়ি, বাজার ও রাস্তা থাকলেও তাদের নামে কোনো ভূমি নেই। ভূমিদস্যুদের হুমকি, মামলা ও হামলার ভয়ে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। এসব ভূমিহীন পরিবার সিডিএসপি প্রকল্পের জরিপ অনুযায়ী দ্রুত ভূমি বন্দোবস্তের দাবি জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা রহিমা আক্তার, বেলাল মিয়া ও আবদুর রহমান জানান, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তারা এই চরে আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রভাবশালী মহল ভুয়া নথি তৈরি করে তাদের জমি দখলের চেষ্টা করছে। তারা জানান, এই ভূমি তাদের একমাত্র আশ্রয় এবং প্রয়োজনে জীবন দিয়েও তা রক্ষা করবেন। ভূমিহীন নেতা আবু বক্কর ছিদ্দিক নসু মাঝি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভূমি বন্দোবস্তের ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অনেক ভূমিহীনকে ইতিমধ্যে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং উড়িরচরের দাবিগুলো যাচাই করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে দ্রুত ভূমি বন্দোবস্ত দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।