Web Analytics

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ মাহমুদ অভিযোগ করেন, অনুসন্ধান শুরুর আগে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলায় তাঁর মানহানি হয়েছে।

তিনি বলেন, দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম সংবাদ সম্মেলনে ওই কথা জানান এবং বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধান শুরুর আগেই প্রমাণ পাওয়ার খবর প্রকাশিত হয়। আসিফ মাহমুদের ভাষ্য, পরে মুখপাত্র সাংবাদিকদের একটি গ্রুপে বার্তা দিয়ে ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি ব্যবহার না করতে বলেন। এ ঘটনায় দুদক ক্ষমা চাইবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

দুদক জানায়, উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম-সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ। অভিযোগে বদলি, নিয়োগ, পদোন্নতি, পদায়ন, টেন্ডার ও কেনাকাটায় দুর্নীতির কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।