Web Analytics

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিনে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও সিটি কর্পোরেশন মিলে দালাল চক্রের সদস্য ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে দালাল চক্রের ১০ সদস্যকে আটক ও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। এরা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি বাণিজ্য, প্রতারণা এবং সুযোগ-সুবিধার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করছিল। দ্বিতীয় দিনের অভিযানে তিনজন দালালকে আটক করা হয়। যারা এ হাসপাতাল থেকে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানোর চেষ্টা করছিলো। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।