Web Analytics

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার বিকেলে ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং দ্রুত বদলির আদেশ জারি।

আজিজী বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কাজ করছেন, কিন্তু সরকারি কর্মচারীদের তুলনায় অনেক ক্ষেত্রে সীমিত আর্থিক সুবিধা পান। তিনি এ বৈষম্য দূর করে বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও শিক্ষা ভাতাসহ সব আর্থিক সুবিধা সরকারি কর্মচারীদের আদলে নিশ্চিত করার দাবি জানান। চিকিৎসা ভাতার বৈষম্য দূর করার কথাও বলেন তিনি।

ফোরামটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু এবং অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধের দাবি জানিয়েছে। আজিজী বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে এককালীন অবসর সুবিধা প্রদানের বিষয়ে ঘোষণা দিতে হবে। বদলির আদেশসহ দাবিগুলোতে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।