Web Analytics

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের আয়োজিত মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রফিকুল ইসলাম খান বলেন, দেশে ইসলামকে বিজয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ে সম্মানিত মুফাসসিরদের সর্বোচ্চ প্রজ্ঞার সঙ্গে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তিনি এ ভূমিকার মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের কথাও বলেন।

বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম ওলামাদের ছোটখাটো মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান। ড. খলিলুর রহমান মাদানী বলেন, আল-কুরআনের শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই মুফাসসিরদের উদ্দেশ্য হবে। সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপিসহ কয়েকজন বক্তৃতা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।