Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৯তম বিসিএসের ফল প্রকাশের ছয় মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের মধ্যে আছেন তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১২ সাবেক সদস্য ও একজন সাবেক সচিব। যাদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা কেউ মুক্তিযোদ্ধার সন্তান নন। বর্তমানে তারা উপসচিব, পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত।

দুদক জানায়, ২০০৮ সালে অনুষ্ঠিত ২৯তম বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে ১৬ বছর পর এই গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের তদন্তে প্রকাশ পেয়েছে, ফল প্রকাশের ছয় মাস পর যোগসাজশের মাধ্যমে ভুয়া কোটায় এই নিয়োগ সম্পন্ন হয়েছিল, যা সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।