Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো স্থল হামলা প্রতিহত করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ গভীর হওয়ার প্রেক্ষাপটে তিনি এই সতর্কবার্তা দেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান মার্কিন স্থল বাহিনীর আগমনের জন্য অপেক্ষা করছে এবং তাদের প্রতিহত করার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায়, তবে তা তাদের জন্য হবে বিপর্যয়কর।

আরাগচি আরও জানান, ইরান বর্তমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতি চায় না। তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরাইলই প্রথম যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। বর্তমান যুদ্ধে কেউ জয়ী নয় বলে তিনি মন্তব্য করেন এবং বলেন, ইরানের জয় হলো প্রতিপক্ষকে প্রতিহত করতে পারা।

এদিকে, ইরানে বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এবং ইসরাইলের হামলার দাবির মধ্যে এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।