Web Analytics

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় রোববার সকাল ৬টার দিকে একটি মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা থেকে রাজশাহীসহ উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে পার্বতীপুর যাচ্ছিল এবং এতে তেল বহন করা হচ্ছিল।

সাফদারপুর স্টেশন মাস্টার জানান, ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়, ফলে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে এবং পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে।

লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত খুলনা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।