Web Analytics

পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তে সম্মতি দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ভাইয়ের সঙ্গে ধানমন্ডির দলীয় কার্যালয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি শুনানিতে অংশ নেননি বা জবাব দেননি।

অন্যদিকে, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সরকারি আদেশ অমান্যের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পিএসসি বরখাস্তের সিদ্ধান্তে একমত হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর এ আদেশ কার্যকর হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।