Web Analytics

সাম্প্রতিক অস্থিরতায় সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও স্থায়ী বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে জানান সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা। সাজেকের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেওয়া এবং সমাধানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্যরা আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা সফর করবেন। সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হবে। সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা, হেডম্যান এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা হবে। শান্তি প্রতিষ্ঠা, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয় বিবেচনায় আলোচনা হবে এবং কোনো পক্ষকে বাড়তি সুবিধা বা কাউকে বাদ দেওয়ার চিন্তা নেই।

কমিটি প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণের অনিয়ম দূর করার সুপারিশ করেছে। পরবর্তী বৈঠকে শূন্য পদ, পদ পূরণের উদ্যোগ, অনিয়ম বা দুর্নীতির বিবরণ এবং সাজেক ইস্যুতে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে। পার্বত্য অঞ্চলের পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোরও সুপারিশ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।