Web Analytics

সোমবার রাজধানীর পীর জঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এলাকার সমস্যা সমাধানে বাইরের কেউ কার্যকর ভূমিকা রাখতে পারে না, ঘরের মানুষকেই ঘরের মানুষ চেনে। তিনি জানান, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন। সভায় তিনি আনুষ্ঠানিকভাবে মির্জা আব্বাসের হাতে দলীয় প্রতীক তুলে দেন এবং ১২ তারিখে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আগামী বিএনপি সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে গৃহিণী ও খেটে খাওয়া নারীরা মাসিক সরকারি সহায়তা পাবেন। তিনি আরও জানান, পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, প্রতিটি জেলায় ভোকেশনাল ও আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ধর্মীয় নেতাদের জন্য সম্মানজনক ভাতা চালু ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং জনগণের সরকার গঠনের অঙ্গীকারের প্রতিফলন। তিনি ভোটারদের আহ্বান জানান, ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।