নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ফেব্রিকস গোডাউনে বুধবার ভোরে আগুন লাগে। আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণের কাজ এখনো চলছে।
বুধবার ভোর চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।