Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সহায়তার ঘোষিত অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন। উপসাগরীয় মিত্রদের তীব্র বিরোধিতার পর এই সিদ্ধান্ত আসে। সৌদি আরব প্রিন্স সুলতান বিমানঘাঁটি ও আকাশসীমায় যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার স্থগিত করে দেয়। এনবিসি নিউজ দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযান পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর সৌদি আরব হতাশ হয় এবং জানায় যে তারা এই পরিকল্পনাকে সমর্থন করবে না। এছাড়া, মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কুয়েতও তাদের ঘাঁটি ও আকাশসীমায় মার্কিন প্রবেশাধিকার বন্ধ করে দেয়।

‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা, যা উপসাগরীয় অঞ্চলে তাদের সহযোগিতার টানাপোড়েনকে স্পষ্ট করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।