Web Analytics

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ২৯১/২০ এস সীমানা পিলারের কাছে ঘটনাটি ঘটে। বিজিবি দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে, তবে বাকি ছয়জনকে খুঁজে পায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খিয়ারমামুদপুর গ্রামের ফেরদৌস আলীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় ভারত থেকে নয়জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের মধ্যে দুই নারীসহ তিনজন বিয়েবাড়িতে ঢুকে পড়েন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে সদস্যরা পরে গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে ওই তিনজনকে আটক করেন। এ সময় মিজানুর বাড়ি থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে।

ইউপি সদস্য শুকুর আলী অভিযোগ করেন, আজিজুল ও মিজানুরের সহযোগিতায় ছয়জন পালিয়ে যাওয়ার সুযোগ পান। স্থানীয়দের অভিযোগ, আশ্রয় দেওয়ার ঘটনায় বিজিবির এক সদস্য আজিজুল ইসলামকে মারধর করেন, তবে তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি দুই নারী ও একজন পুরুষকে ফেরত দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।