জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার জাতীয় সংসদে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জেলে থাকলেও বিএনপির অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে। তিনি আরও জানান, নিরাপত্তার কারণে গাড়ি ভাড়া নিয়ে চলাচল করতে হয়, তবে চলতি মাসের গাড়িভাড়া এখনো পরিশোধ করতে পারেননি।
এর আগে একই অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যদি মদিনার ইসলাম অনুসরণ করা হয়, তবে সুদ বন্ধ করতে হবে এবং জাকাত চালু করতে হবে।
তিনি জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে বলেন, অর্থমন্ত্রীর ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় থাকলেও জাকাতভিত্তিক অর্থনীতির উল্লেখ নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।