বাংলাদেশ সরকার নির্দিষ্ট খাতে কোনো প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত বা কালোটাকা বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব করা হয়েছে, জমি, ভবন বা ফ্ল্যাট কেনাবেচায় দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সেই অতিরিক্ত অর্থ স্বপ্রণোদিতভাবে ঘোষণা করে নিয়মিত আয়কর পরিশোধের মাধ্যমে বৈধ করা যাবে। ক্রেতা ও বিক্রেতা উভয়েই এই সুবিধা পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে অর্থবিলে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে কোনো করদাতা স্বেচ্ছায় অপ্রদর্শিত অর্থের ওপর ব্যক্তিশ্রেণির জন্য প্রযোজ্য করহার অনুযায়ী আয়কর পরিশোধ করলে তার উৎস নিয়ে কোনো প্রশ্ন তোলা বা ব্যবস্থা নেওয়া যাবে না, বিদ্যমান আইন যাই থাকুক না কেন।
এই উদ্যোগ আসন্ন জাতীয় বাজেটের অংশ, যার লক্ষ্য সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বস্তি দেওয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিশাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।