Web Analytics

দীর্ঘদিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডাকনিরপাট বাজারে আবারও গরুর গোশত বিক্রি শুরু হয়েছে। ২০২৬ সালের ১৭ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর বাজারের জামে মসজিদের সামনে প্রতি কেজি ৬০০ টাকায় গোশত বিক্রি হয়। এর আগে ১১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় “অদৃশ্য চাপে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে ১২ এপ্রিল কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিষয়টির সমাধানের দায়িত্ব নেন। ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদ ও থানার ওসি আব্দুল্লাহ হিল জামানের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়, যেখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। প্রথমে বিষয়টি ২১ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হলেও স্থানীয়দের অসন্তোষের কারণে প্রশাসন পুনরায় ব্যবস্থা নেয়।

১৭ এপ্রিল সকালে কর্মকর্তারা জবাইয়ের স্থান নির্ধারণ করে দিলে আনুষ্ঠানিকভাবে গোশত বিক্রি শুরু হয়। স্থানীয়রা এ ঘটনাকে সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার হিসেবে দেখছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।