Web Analytics

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। এটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। এই বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় দুই অর্থবছরে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই সুপারিশের ভিত্তিতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।