Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার উত্তরপ্রদেশের আগ্রার বিজয়নগরে তাঁর পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তারা বাড়ির মূল ফটক ও বাইরের দেয়ালে কালো কালি স্প্রে করে ‘জ্ঞানেশ গদ্দার’ ও ‘ভোট চোর’ লিখে দেন। বিক্ষোভের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ভারতের বিরোধী দলগুলো জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। গত শুক্রবার কংগ্রেস ও সমমনা দলগুলো দিল্লিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে। এর ধারাবাহিকতায় সোমবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানসহ বিভিন্ন স্থানে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিহারের পাটনায় একই ইস্যুতে বাম দলগুলোও বিক্ষোভ দেখায়।

যুব কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডল থেকে আগ্রার বিক্ষোভের ছবি পোস্ট করে জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আঁতাতের অভিযোগ তোলা হয়। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং মামলাকারী শৈলেন্দ্রমনি ত্রিপাঠী আইনি পদক্ষেপের দাবি করেছেন। ককরোচ জনতা পার্টি ২ অক্টোবরের মধ্যে পদত্যাগ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।