Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে ইরান এখন বিশ্বজুড়ে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃত। বুধবার এক সভায় তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন-ইসরাইলি হামলার এমন জবাব দিয়েছে, যা আক্রমণকারী দেশগুলো কল্পনাও করতে পারেনি। তিনি উল্লেখ করেন, ইরানের শক্তি ও আত্মমর্যাদাই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

শত্রুদের আগ্রাসী পরিকল্পনার সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, তারা ভেবেছিল তিন দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে একটি পুতুল সরকার বসানো যাবে। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী এমন এক মহাকাব্যিক প্রতিরোধ গড়ে তুলেছে, যা শত্রুরা কল্পনাও করতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ দাবি করেছিলেন। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং তারা কূটনৈতিক আলোচনায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।