Web Analytics

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার অ্যাক্রেডিটেশন প্রস্তুতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট ২০২৬ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার শিরোনাম ছিল ‘প্রিপারেশন ফর আসিক্রেডিটেশন তো হিগ্যের এডুকেশন অফ বাংলাদেশ’।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন। মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব সম্মানিত অতিথি ছিলেন। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদ।

বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও মানসম্মত করার বিষয়ে আলোচনা করেন। গুণগত মান নিশ্চিত করতে অভ্যন্তরীণ মানোন্নয়ন কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে আইকিউএসি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ স্বাক্ষরিত সনদ বিতরণ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।