Web Analytics

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর প্যানেল ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। তিনি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহ দেন।

মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে এবং দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদেশ থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের সময় গ্যাসের দাম ছিল ১২ ডলার, যা এখন ৩২ ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত কয়েক মাসে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

টুকু বলেন, ভর্তুকি অব্যাহত থাকলে রাস্তাঘাট নির্মাণ, ফ্যামিলি কার্ড, স্কুল ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের মতো সামাজিক প্রকল্পের ব্যয় চালানো কঠিন হতে পারে। সূর্যালোককে বিকল্প উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহার করলে মানুষ নিজের প্রয়োজনমতো বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করতে পারবে। নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।