Web Analytics

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। রোববার দুপুরে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, কেসিসি শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা জানার চেষ্টা করবেন এবং কারো প্রতি বিরাগ বা প্রতিহিংসা ছাড়া সবাইকে সমান নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনাকে নতুনভাবে সাজানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব তার ওপর অর্পণ করেছেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং উন্নয়নমূলক কাজগুলো টেকসই ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ঘোষণা দেন।

এর আগে খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ (অতিরিক্ত সচিব) তাকে প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন। গত ২২ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়, যার মধ্যে খুলনা সিটির দায়িত্ব পান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।