Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্ত জনজীবন ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

তিনি বলেন, এলপিজি একটি দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, যার মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলবে। সরকারের এই সিদ্ধান্ত জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করেই নেওয়া হয়েছে, যা জনস্বার্থবিরোধী। তিনি সতর্ক করেন, জ্বালানির দাম বাড়লে শিল্প উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং নিত্যপণ্যের দামও বাড়তে পারে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১,৩৪১ টাকা। অটোগ্যাসের দামও ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা করা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আমদানি বা উৎপাদন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।