Web Analytics

ওপেন মার্কেট সেল বা ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার এবং জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া দায়িত্ব। তিনি সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। খাদ্য সরবরাহে উপকারভোগী নির্ধারণে ত্রুটি এড়াতে ডিজিটাল পদ্ধতি অনুসরণের সুপারিশও করেন তিনি।

খাদ্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থায় ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য থাকার কথা জানানো হয়। আউটসোর্সিং বন্ধ করে দ্রুত নিয়োগের মাধ্যমে পদগুলো পূরণের সুপারিশ করেছে কমিটি। বৈঠকে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করা, মিনি ল্যাব ও মোবাইল ভ্যান সরবরাহ, এবং কৃষিজমির অননুমোদিত অকৃষি ব্যবহার রোধে নজরদারির বিষয়ও উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।