Web Analytics

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মানববন্ধন কর্মসূচি সোমবার সহিংসতায় রূপ নেয়। ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে কর্মসূচি ছত্রভঙ্গ করে। এতে শতাধিক ব্যক্তি আহত হন এবং প্রায় ৫০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়। তারা ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজারো গ্রাহক ও শেয়ারহোল্ডার মানববন্ধনে অংশ নেন এবং পুলিশের বাধা সত্ত্বেও পুনরায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, ২৪ মে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, যা সরকারের হস্তক্ষেপের ফল এবং এস আলম গ্রুপ-সংশ্লিষ্টদের পুনর্বাসনের প্রচেষ্টা।

তিনি আরও দাবি করেন, ইসলামী ব্যাংক বর্তমানে তারল্যসংকটে রয়েছে এবং গ্রাহকরা টাকা উত্তোলনে সমস্যায় পড়ছেন। আন্দোলনকারীরা খুরশিদ আলমের নিয়োগ বাতিল, এস আলম গ্রুপ-সংশ্লিষ্টদের অপসারণ এবং ব্যাংকের নিয়ন্ত্রণ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।