Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ অংশ। ১০ অক্টোবর পালিতব্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, স্বাস্থ্য বলতে শুধু দৃশ্যত সুস্থ বা নীরোগ থাকাকে বোঝায় না; শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকাও এর অন্তর্ভুক্ত।

এ বছরের প্রতিপাদ্য ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’ উল্লেখ করে তিনি মানসিক স্বাস্থ্যসেবায় মানুষের অভিজ্ঞতা, অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, উপজেলা ও প্রাথমিক পর্যায়ে সেবা বিস্তার, দক্ষ জনবল গঠন, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর কাউন্সেলিং সম্প্রসারণে সরকার কাজ করছে। উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা ও টেলি-কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গর্ভবতী মা, শিশু-কিশোর এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।