Web Analytics

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শুক্রবার ঢাকায় গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। অনুষ্ঠানে মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা রশীদ আহমদসহ একাধিক আলেম উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বক্তারা বলেন, এ বিষয়ে দীর্ঘদিন ধরে জনমত রয়েছে এবং সংগৃহীত স্বাক্ষরসমূহ সরকারে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে। আয়োজকরা জানান, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও পর্যায়ক্রমে এই কর্মসূচি পরিচালিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব স্বাক্ষর জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলেমরা তাদের বক্তব্যে বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করলে ইসলামের মৌলিক পরিচিতি সুরক্ষিত হবে এবং দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক বিভ্রান্তির অবসান ঘটবে। তারা উল্লেখ করেন, কিছু মুসলিম রাষ্ট্রে ইতিমধ্যে এমন ঘোষণা কার্যকর হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।