Web Analytics

নাটোরের বড়াইগ্রামের নগর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা জব্দের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গ্রেপ্তারের পর তাদের এবং স্থানীয় বিএনপি নেতা সাব্বাব হক সাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরগোবিন্দপুর গ্রামের বুলবুল মণ্ডল (২৪), চৌমুহন উত্তরপাড়ার হাসিবুল হাসান রাজু (২৬) এবং আজিজুল হক স্বপন (২৬)। থানা সূত্র জানায়, বুলবুল মণ্ডলের প্যান্টের পকেট থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল ও তিনটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং জব্দ করা মোবাইল ফোনের তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয়েছে যে তারা সাব্বাব হক সাবুর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ব্যবসা করতেন। সাবু চৌমুহন গ্রামের বাসিন্দা, স্থানীয় বিএনপি নেতা এবং জোনাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাঁর মন্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।