Web Analytics

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তারেক রহমানের সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষিত বেকারদের শেষ আশ্রয়স্থল হিসেবেও বিবেচিত এই নিয়োগে মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।

নাহিদের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্ন নষ্ট করা হয়েছে। লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও তারা আট মাস ধরে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত তাদের নিয়োগপত্র না দিয়ে হতাশার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, বাদ পড়া অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির তথ্য নেই এবং অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ না থাকা নিরপরাধ প্রার্থীদের অবিলম্বে নিয়োগ এবং বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড প্রকাশের দাবি জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।