দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪ মে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত ‘এইচএমএম নামু’ জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ইয়োনহাপ বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক ইল বলেছেন, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হামলার ফলে জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে এবং একজন ক্রু সদস্য সামান্য আহত হন।
সরকারি তদন্তে জানা গেছে, দুটি উড়ন্ত বস্তু জাহাজে আঘাত হানে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বস্তুগুলোর প্রকৃতি ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। পার্ক ইল বলেন, নতুন তথ্য পাওয়া গেলে ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ ও ক্রুদের নিরাপত্তা এবং অবাধ চলাচল নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং এ লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।