Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘গানে গানে জুলাই’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। ৩০ জুলাই সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব। শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্থায়ীভাবে পঙ্গু হওয়া আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর সৃষ্ট নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের শিল্প ও সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

সাংস্কৃতিক পর্বে শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা ‘ধনধান্য পুষ্পভরা’, ‘চল চল চল’ ও ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ পরিবেশন করেন। ইউল্যাবের শিক্ষার্থীরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং সৃজনীর শিল্পীরা ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশন করেন। জাকির হোসেন আখের, মিতা মল্লিক, ফুয়াদ নাসের বাবু ও মমতাজ রহমান লাবনী একক গান পরিবেশন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।