Web Analytics

চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপকে ‘চীনা সামরিক কোম্পানি’ হিসেবে আখ্যায়িত করে কালো তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। আলিবাবা বলছে, এই তকমা স্বেচ্ছাচারী এবং এতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়। আলিবাবার দাবি, পেন্টাগনের সিদ্ধান্তের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই এবং এটি সংবিধান লঙ্ঘন করছে।

গত ৮ জুন পেন্টাগন ৮০টি কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে একটি নতুন কালো তালিকা প্রকাশ করে, যেখানে আলিবাবা, বাইদু ও বৈদ্যুতিক যানবাহন নির্মাতা বিওয়াইডি অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এসব কোম্পানির সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারবে না। মামলায় আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে লবিং ফার্ম নিয়োগের সক্ষমতা সীমিত করছে, যা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট লঙ্ঘন।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জবাবে চীন ১০টি মার্কিন কোম্পানির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা দুই দেশের বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।